
ওহ মাই ঘোষ! কী ভাবে বর্ণনা করা যায়, ভাষা হারিয়ে ফেলেন ধারাভাষ্যকাররাও। উইমেন্স প্রিমিয়ার লিগে একের পর এক অবিশ্বাস্য ক্যাচে মুগ্ধ করছেন বাংলার রিচা ঘোষ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও তাঁর একটি ক্যাচ নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। সোফি ডিভাইনের বোলিংয়ে যস্তিকা ভাটিয়ার উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই ম্যাচে আরসিবি হারলেও প্রশংসা কুড়িয়ে নিয়েছিল রিচার ক্যাচ। এ বার আরও একটা অবিশ্বাস্য ক্যাচে তাক লাগিয়ে দিলেন আরসিবি কিপার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইউপি ওয়ারিয়র্স দুর্দান্ত পারফর্ম করছে। বিশেষ করে বলতে হয় গ্রেস হ্যারিসের কথা। আগের ম্যাচে গ্রেস হ্যারিসের অনবদ্য ইনিংসেই জিতেছিল ইউপি ওয়ারিয়র্স। অ্যালিসা হিলির দলের গ্রেস-ফুল জয় ছিল। সেই গ্রেস হ্যারিসকেই অবিশ্বাস্য ক্যাচে ফেরালেন রিচা। এ বারও বোলার সেই সোফি ডিভাইন। ধারাভাষ্যকাররা বুঝে উঠতে পারছিলেন না, ঠিক কী ভাবে এই ক্যাচকে বর্ণনা করবেন।
Richa Ghosh with a perfect flying catch towards the left 😎
The dangerous Grace Harris departs and Sophie Devine gets her second scalp!
Live 💻📱https://t.co/iplAqFh4Yz#TATAWPL | #UPWvRCB pic.twitter.com/phWcmMyOEV
— Women’s Premier League (WPL) (@wplt20) March 4, 2024
রান তাড়ায় নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। ইনিংসের অষ্টম ওভার। বিধ্বংসী ফর্মে থাকা গ্রেস হ্যারিস র্যাম্প শট খেলেছিলেন সোফি ডিভাইনের বোলিংয়ে। দুর্দান্ত পজিশনে ছিলেন গ্রেস। ব্যাটে-বলে সংযোগও দুর্দান্ত হয়েছে। থার্ডম্যানে বল যাওয়া যেন সময়ের অপেক্ষা ছিল। কিন্তু এক লহমায় বদলে গেল পরিস্থিতি। গোলকিপারের মতো লাফিয়ে ক্যাচ নিলেন বাংলার গর্ব রিচা ঘোষ। ম্যাচের রং বদলে দেওয়ার জন্য এই মুহূর্তটাই যেন যথেষ্ঠ।