Sachin Tendulkar Watch: জার্সির নম্বর ১০! সচিনের সঙ্গে জুটি বাঁধলেন কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির

Sachin Tendulkar-Akshay Kumar: দ্য সচিন তেন্ডুলকরকে আউট করেছেন! কিছুতেই যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না মুনাওয়ার। তাঁর সেলিব্রেশন দেখেই তা বোঝায়। প্রায় ২০০-র স্ট্রাইকরেটে ব্যাট করছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তাঁর ব্যাটিংয়ে ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটেছে। বাইশগজে নামার আগে মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়া মাতিয়ে ছিলে নাচে। নাটু নাটু গানে ডান্স করতে দেখা যায় সচিনকে।

Sachin Tendulkar Watch: জার্সির নম্বর ১০! সচিনের সঙ্গে জুটি বাঁধলেন কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির
Image Credit source: ScreenGrab

Mar 07, 2024 | 12:03 AM

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ শুরু হল। আকর্ষণের কেন্দ্রে অবশ্যই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ম্যাচ শুরুর আগে দুর্দান্ত একটা মুহূর্ত। জম্মু-কাশ্মীর প্যারা ক্রিকেট টিমের ক্যাপ্টেন আমির হোসেন লোনকে ডেকে নেন সচিন তেন্ডুলকর। তাঁকে আলিঙ্গন করেন। কিছুদিন আগেই সচিন তেন্ডুলকর দেখা করেছিলেন আমিরের সঙ্গে। তাঁকে ব্যাটও উপহার দিয়েছিলেন। এ বার বাইশ গজে তাঁর সঙ্গে জুটিও বাঁধলেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মাস্টার একাদশ বনাম খিলাড়ি একাদশ। সচিন তেন্ডুলকরকে বল করছেন খিলাড়ি নম্বর ওয়ান অক্ষয় কুমার। বাইশগজে আসল খিলাড়ি কে, সেটা অবশ্য বিশাল ছয় মেরেই বুঝিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। আলোচনায় আমির হোসেন লোন। ছেলেবেলায় একটি দুর্ঘটনায় দুটি হাতই বাদ পড়েছিল আমিরের। ক্রিকেট ছাড়েননি। বরং এই খেলাকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিলেন। সেই আমির ব্যাটিং করলেন তাঁর হিরো সচিনের সঙ্গে।

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর কিছুদিন আগেই কাশ্মীরের রাস্তায় ক্রিকেটে মেতেছিলেন। ব্যাটের হ্যান্ডেল দিয়েই দারুণ খেলছিলেন। খিলাড়ি একাদশের বিরুদ্ধেও দারুণ ব্যাট করছিলেন। তাঁকে আউট করেন বিগ বসের বিজয়ী মুনাওয়ার ফারুকি। যেমনটা আগে হত, তেমনই হল। সচিনের আউটে পুরো স্টেডিয়ামে নিস্তব্ধতা।

দ্য সচিন তেন্ডুলকরকে আউট করেছেন! কিছুতেই যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না মুনাওয়ার। তাঁর সেলিব্রেশন দেখেই তা বোঝায়। প্রায় ২০০-র স্ট্রাইকরেটে ব্যাট করছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তাঁর ব্যাটিংয়ে ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটেছে। বাইশগজে নামার আগে মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়া মাতিয়ে ছিলে নাচে। নাটু নাটু গানে ডান্স করতে দেখা যায় সচিনকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us