
অনলাইনে শপিং করার যেমন অনেক সুবিধা আছে, তেমন অসুবিধাও কম নেই। আপনি ছবিতে জিনিসটিকে যা দেখেছিলেন, তা এল না। আবার সাইজ ঠিক এল না। কখনও আবার একেবারেই অন্য কোনও জিনিস ডেলিভারি এল। সেক্ষেত্রে জিনিসটি রিফান্ড করা থাকা আর কোনও উপায় থাকে না। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অনেক ই-শপিং অ্যাপে হাজার হাজার জিনিস পাওয়া যায়, যেগুলোতে ব্যবহারকারীরা অনেক আকর্ষণীয় অফারও পান। আর তারপরে তারা তাদের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে জিনিসটি অর্ডার করেন। অর্ডার পাওয়ার পর পছন্দ না করলে তা ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার কথা ভাবেন। তবে অনেক সময় শপিং ওয়েবসাইট বা অ্যাপের কাছ থেকে কোনও রকম টাকা ফেরত পান না। সেক্ষেত্রে আপনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই-তে অভিযোগ করতে পারেন। অভিযোগ করার সঙ্গে সঙ্গে টাকা ফেরত পেয়ে যাবেন।
অভিযোগ জানাবেন কীভাবে?
এটা মাথায় রাখতে ভুলবেন না…
IBI Ombudsman-এর কাছে তাদের অভিযোগ দায়ের করার পরে, ব্যবহারকারীরা তাদের আটকে থাকা টাকা সহ ক্ষতিপূরণ দাবি করতে পারেন। তবে দুই সপ্তাহের মধ্যে ব্যবহারকারীদের করা অভিযোগের তদন্ত করে তবেই টাকা ফেরত দেওয়া হবে। ব্যবহারকারীদের RBI-এর কাছে অভিযোগ দায়ের করার আগে তাদের ব্যাঙ্ক বা সংশ্লিষ্ট NBFC-তে অভিযোগ জানাতে হবে। লিখিত অভিযোগ দায়ের করার পরেও যদি ব্যবহারকারীর সমস্যার সমাধান না হয়, তবে তিনি আরবিআই-তে অভিযোগ জানাতে পারেন।