Flipkart-এ 5 প্রশ্নের উত্তর দিলে মিলছে সুপার কয়েন, কীভাবে খেলবেন কুইজ?

Flipkart Daily Quiz: ফ্লিপকার্টের এই ডেইলি ট্রিভিয়া কুইজে থাকে মোট পাঁচটি প্রশ্ন। আর সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন অসংখ্য উপহার। বিভিন্ন কুপন পাওয়ার সুযোগও থাকছে। কুইজের প্রশ্নের সঠিক জবাব দিলে পাবেন সুপার কয়েনও। কখন এই কুইজ চালু হয়?

Flipkart-এ 5 প্রশ্নের উত্তর দিলে মিলছে সুপার কয়েন, কীভাবে খেলবেন কুইজ?

Feb 22, 2024 | 10:51 AM

অবসর সময় পেলেই ফ্লিপকার্টে বিভিন্ন সব জিনিস দেখতে বসেন। একের পর এক জিনিস কার্টও করেন। পরে কিনবেন কিংবা এখন টাকা নেই। এসব ভেবে হতাস হয়ে অ্যাপটি বন্ধ করে দেন। অথচ এই অ্যাপে কুইজ হয়, তা আপনি জানেনই না। কুইজের মাধ্যমে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। ফ্লিপকার্টের এই ডেইলি ট্রিভিয়া কুইজে থাকে মোট পাঁচটি প্রশ্ন। আর সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন অসংখ্য উপহার। বিভিন্ন কুপন পাওয়ার সুযোগও থাকছে। কুইজের প্রশ্নের সঠিক জবাব দিলে পাবেন সুপার কয়েনও।

কখন এই কুইজ চালু হয়?

এছাড়াও নানা রকমের দুরন্ত অফার আর গিফট পাবেন। আনড্রয়েড এবং আইওএস, দুই ভারসানেই খেলতে পারবেন ফ্লিপকার্টের এই কুইজ। প্রতিদিন রাত 12টায় শুরু হয় কুইজ। চলছে পরের দিন বেলা 12টা পর্যন্ত। প্রতিদিনের বিভিন্ন ঘটনা আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে কুইজের পাঁচটি প্রশ্ন। অ্যামাজন অ্যাপ কুইজের সঙ্গে অনেক মিল রয়েছে ফ্লিপকার্টের এই অ্যাপ কুইজের। ফলে খুব কঠিন প্রশ্ন একেবারেই নয়।

ফ্লিপকার্ট ট্রিভিয়া কুইজ কীভাবে খেলবেন?

এই কুইজের জন্য, অংশগ্রহণকারীদের বয়স 18 বছর বা তার বেশি হতে হবে এবং তাদের একটি বৈধ লগইন আইডি থাকতে হবে। শুধুমাত্র প্রথম 50,000 ব্যবহারকারী এই কুইজে জায়গা পাবেন।

Flipkart ডেইলি কুইজে অংশগ্রহণ করতে, আপনাকে কী করতে হবে, তা জেনে নিন। প্রথমে আপনি আপনার ডিভাইসে Flipkart অ্যাপ ডাউনলোড করতে হবে।

এবার সেই Flipkart অ্যাপ খুলুন। ‘গেম জোন’ বিভাগে যান এবং ‘ডেইলি ট্রিভিয়া ব্যানার’-এ ক্লিক করুন। গেমটিতে ক্লিক করলেই আপনাকে প্রথমে 5টি প্রশ্ন দেখানো হবে। সেই সব প্রশ্নের সঠিক উত্তর দিলেই আপনি আকর্ষণীয় পুরস্কার পাবেন।

Follow Us