সাইবার অপরাধীদের ডানা ছাঁটতে এবার AI প্রযুক্তিতে ভরসা পুলিশের, লঞ্চ হল নতুন চ্যাটবট

Cyber Mitra AI ChatBot: ভারতের বিভিন্ন স্থানে সাইবার জালিয়াতির অনেকগুলি মামলা নথিভুক্ত করা হয়েছে। সাইবার অপরাধীরা খুব সহজেই মানুষকে ঠকাতে পারছে। অথচ তাদের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপও নেওয়া হচ্ছে না। ফলে অপরাধ দিনের পর দিন আরও বাড়ছে। তাই মানুষকে নিরাপদ রাখতে এআই-চালিত চ্যাটবট চালু করল পুলিশ।

সাইবার অপরাধীদের ডানা ছাঁটতে এবার AI প্রযুক্তিতে ভরসা পুলিশের, লঞ্চ হল নতুন চ্যাটবট

Feb 19, 2024 | 1:15 PM

প্রতিদিনই সাইবার জালিয়াতির কোনও না কোনও ঘটনা সামনে আসে। ফলে এবার পুলিশ সাইবার জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি এআই-চালিত চ্যাটবট চালু করল। সুরাট পুলিশ এটি চালু করেছে এবং এর নাম সুরাট সাইবার মিত্র (Surat Cyber ​​Mitra)। কিন্তু হঠাৎ এমন সিন্ধান্ত কেন নিল সুরাট পুলিশ? আসলে ভারতের বিভিন্ন স্থানে সাইবার জালিয়াতির অনেকগুলি মামলা নথিভুক্ত করা হয়েছে। সাইবার অপরাধীরা খুব সহজেই মানুষকে ঠকাতে পারছে। অথচ তাদের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপও নেওয়া হচ্ছে না। ফলে অপরাধ দিনের পর দিন আরও বাড়ছে। তাই মানুষকে নিরাপদ রাখতে এআই-চালিত চ্যাটবট চালু করল সুরাট পুলিশ।

সুরাট সাইবার মিত্রের উদ্দেশ্য কী?

সুরাট সাইবার মিত্র চালু করার উদ্দেশ্য হল মানুষকে নিরাপদ রাখা। এটি সাইবার জালিয়াতি থেকে মানুষকে রক্ষা করবে। আর কীভাবে আপনি যে কোনও সাইবার জালিয়াতি এড়িয়ে যেতে পারবেন, তারও নির্দেশিকা দেয় এই চ্যাটবট। কোনও রকম সন্দেহজনক কার্যকলাপ বুঝতে পারলেই এটি সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করে।

সাইবার ক্রাইম এসিপি বলেন, “সাইবার সেফ সিটি (Cyber Safe City) তৈরির উদ্দেশ্যে একে বানানো হয়েছে। যাতে শহরে একটাও সাইবার জালিয়াতির ঘটনা আর না ঘটে।” সুরাট সাইবার মিত্র চালু করার সময়, সুরাট সাইবার ক্রাইম এসিপি এপি গোহিল বলেছিলেন যে, “এই এআই চ্যাটবটের উদ্দেশ্য হল সুরাটকে একটি সাইবার নিরাপদ শহর করা। সারা ভারত থেকে যে কোনও ব্যক্তি এই চ্যাটবটের সঙ্গে সংযোগ করতে পারবেন। আপনাকে শুধু তার জন্য 93285-23417 নম্বরে WhatsApp-এ ‘হাই’ (Hi) পাঠাতে হবে।

চ্যাটবট সঙ্গে সঙ্গে সাহায্য করবে…
চ্যাটবট ব্যবহারকারীদের সাহায্য করবে। অর্থাৎ যখনই কোনও ব্যক্তি সাইবার জালিয়াতির ফাঁদে পড়বে, সঙ্গে সঙ্গে চ্যাটবট সাহায্য করবে। সুরাট সাইবার মিত্র যাতে পরবর্তীতে আরও ভাল কাজ করতে পারে, তার জন্য এতে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে। আর দিনের পর দিন সেটিকে আরও উন্নত করা হবে। এর সাহায্যে পুলিশ খুব সহজেই স্প্যাম কল, ই-মেইল এবং লিঙ্ক, অ্যাক্সেস আর্থিক এবং সোশ্যাল মিডিয়া জালিয়াতির রিপোর্ট পেয়ে যাবে।

Follow Us