Donald Trump: মাঝ সমুদ্রে ‘যুদ্ধ’, পরপর হামলা, আমেরিকাকে ‘জলদস্যু’ বলল ইরান

Apr 21, 2026 | 9:30 AM

US-Iran War: থেমে থাকছে না ইরানও। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার বদলা নেওয়া হবে, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। আমেরিকাকে 'জলদস্যু'ও বলেছে তেহরান। উপযুক্ত জবাব দেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন রণতরী লক্ষ্য করে ইতিমধ্যেই ড্রোন হামলা চালাতে শুরু করেছে তেহরান।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইরানের পণ্যবাহী জাহাজে হামলা চালাল আমেরিকা। মার্কিন গোলায় জাহাজের ইঞ্জিন রুম তছনছ হয়ে গিয়েছে। ওই জাহাজের নাবিকরা সবাই মার্কিন সেনার হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

থেমে থাকছে না ইরানও। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার বদলা নেওয়া হবে, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। আমেরিকাকে ‘জলদস্যু’ও বলেছে তেহরান। উপযুক্ত জবাব দেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন রণতরী লক্ষ্য করে ইতিমধ্যেই ড্রোন হামলা চালাতে শুরু করেছে তেহরান। একের পর এক ড্রোন হামলা চালানো হচ্ছে। মাঝ সমুদ্রে চলছে যুদ্ধ পরিস্থিতি। তবে সেই খবর অস্বীকার করেছে আমেরিকা।

Follow Us