Belur Math: শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
একই সঙ্গে ঠাকুরের মন্দিরে এবং মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মণ্ডপে সকাল থেকেই চলে নানা ধর্মীয় অনুষ্ঠান। বেদ পাঠ, স্তব গান, ভজন, পদাবলী কীর্তন, তরজা, লোকনৃত্য যোগাসন ভক্তিগীতি, শ্যামা-সংগীত,পদাবলী কীর্তন ও ভজন কীর্তন ইত্যাদী।
আজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১ তম জন্মমহোৎসব। এই উপলক্ষে সকাল থেকেই সেজে উঠেছে বেলুড়মঠ। প্রথা অনুযায়ী রামকৃষ্ণ দেবের জন্ম তিথির পরে রবিবার বেলুড়মঠে পালিত হয় এই জন্ম মহোৎসব। এই উপলক্ষে বেলুড় মঠে মেলা বসে। সারাদিন মেলায় বিকিকিনি হয়। দূর দূরান্ত থেকে ভক্ত এবং সাধারণ মানুষ আসে এই মেলায়। ভোর থেকেই দোকানিরা দোকান সাজিয়ে বসে। একই সঙ্গে ঠাকুরের মন্দিরে এবং মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মণ্ডপে সকাল থেকেই চলে নানা ধর্মীয় অনুষ্ঠান। বেদ পাঠ, স্তব গান, ভজন, পদাবলী কীর্তন, তরজা, লোকনৃত্য যোগাসন ভক্তিগীতি, শ্যামা-সংগীত,পদাবলী কীর্তন ও ভজন কীর্তন ইত্যাদী।