Narendra Modi: বিজেপির বঙ্গ জয়ের পর পূর্ণ মন্ত্রী পেতে পারে বাংলা!

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 21, 2026 | 1:32 PM

এছাড়াও একাধিক মন্ত্রক এবং সরকারি দপ্তরকে তাদের কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট এবং প্রেজেন্টেশন পেশ করতে বলা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ, অসম জয়ের পথ আগামী বছর উত্তর প্রদেশ নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা নিয়ে তুঙ্গে জল্পনা।

আজ প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী হবে তা ঠিক করতে বৈঠক। এছাড়াও একাধিক মন্ত্রক এবং সরকারি দপ্তরকে তাদের কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট এবং প্রেজেন্টেশন পেশ করতে বলা হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গ, অসম জয়ের পথ আগামী বছর উত্তর প্রদেশ নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা নিয়ে তুঙ্গে জল্পনা।

Follow Us