WB Assembly Election 2026 : পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 03, 2026 | 5:54 PM

Candidates Vote Fashion : নিজেদের কুল রাখতে কোন পোশাক বেছে নিচ্ছেন তাঁরা? কী ধরনের পোশাক পছন্দ তাঁদের? খোঁজ নিল টিভি৯ বাংলা। শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ফ্যাশনের ক্ষেত্রে কেতাদুরস্থ। হাতে ট্যাটু রয়েছে। প্রচারে বেরিয়ে কী পোশাক বেছে নিচ্ছেন? পাঞ্জাবি-পাজামা পছন্দ। সময় অনুযায়ী পোশাক পরিবর্তন করেন। সকালের প্রচারে একরকম, বিকেলের প্রচারে আরেকরকম পোশাক বেছে নিচ্ছেন তিনি।

চৈত্রে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও রোদ, কখনও বৃষ্টি। রোদ, জল মাথায় নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নিজেদের কুল রাখতে কোন পোশাক বেছে নিচ্ছেন তাঁরা? কী ধরনের পোশাক পছন্দ তাঁদের? খোঁজ নিল টিভি৯ বাংলা। শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ফ্যাশনের ক্ষেত্রে কেতাদুরস্থ। হাতে ট্যাটু রয়েছে। কী ধরনের পোশাক পছন্দ করেন তিনি? প্রচারে বেরিয়ে কী পোশাক বেছে নিচ্ছেন? টিভি৯ বাংলাকে তিনি জানিয়েছেন, সবথেকে বেশি পছন্দ পাঞ্জাবি-পাজামা। মাঝে মাঝে ক্যাজুয়াল পোশাকও পরেন। সময় অনুযায়ী পোশাক পরিবর্তন করেন। সকালের প্রচারে একরকম, বিকেলের প্রচারে আরেকরকম পোশাক বেছে নিচ্ছেন তিনি।

Follow Us