অবশেষে…! ২৮ বছর বাদে জুতো পরলেন বাসন্তীর আঙুরবালা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 05, 2026 | 11:27 PM

দীর্ঘ ২৮ বছরের কঠোর প্রতিজ্ঞা আর এক বুক অভিমান নিয়ে খালি পায়েই দিন কাটাতেন তিনি। অবশেষে ৭২ বছর বয়সে এসে তাঁর পায়ে উঠল নতুন চটি। রাজনীতির লড়াইয়ে হেরে গিয়ে যে অপমান তিনি পেয়েছিলেন, আজ সেই রাজনীতির ময়দানেই নিজের জেদ পূরণ করে নজির গড়লেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা আঙুরবালা সাউ।

দীর্ঘ ২৮ বছরের কঠোর প্রতিজ্ঞা আর এক বুক অভিমান নিয়ে খালি পায়েই দিন কাটাতেন তিনি। অবশেষে ৭২ বছর বয়সে এসে তাঁর পায়ে উঠল নতুন চটি। রাজনীতির লড়াইয়ে হেরে গিয়ে যে অপমান তিনি পেয়েছিলেন, আজ সেই রাজনীতির ময়দানেই নিজের জেদ পূরণ করে নজির গড়লেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা আঙুরবালা সাউ। ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালে। আঙুরবালা দেবীর অপরাধ ছিল— একজন মহিলা হয়ে তিনি তৎকালীন বাম জমানায় বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন।

Published on: May 05, 2026 11:27 PM
Follow Us