সাংবাদিকতা শুরু ২০০৫ সাল থেকে । নয় নয় করে দুই দশক হতে চলল। সাংবাদিকতার সব অলিগলি মোটামুটি ঘোরা। আমার জেলা পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর রাজনীতির পীঠস্থান। জেলা ভাগ হলেও রাজনীতি ভাগ হয়নি। মেঠো-শহুরে রাজনীতি, সাধারণ মানুষের জীবনযাপন নিয়েই প্রতিদিনের আমার সংসার।
Kharagpur Firing: বন্ধুর সঙ্গে টিফিন আনতে যাচ্ছিল নাবালক, স্কুটিতে এসে গুলি করল দুষ্কৃতীরা, হাড়হিম ঘটনা শহরে
Kharagpur: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার ঘটনা। বুধবার দুই বন্ধু একটি স্কুটি করে টিফিন করতে যাচ্ছিল। সেই সময় দুই যুবক মুখে মাস্ক পরে আসে। তারাও একটি স্কুটিতে ছিল। এরপর দু'জনকে লক্ষ্য করে গুলি চালায়। আহত যুবকের নাম অক্ষয় ঝা।
- TV9 Bangla
- Updated on: Oct 7, 2026
- 2:06 pm
Medinipur News: ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের নাম, ভাঙা হল আঙুল, মেদিনীপুরে হইচই
Karl Marx: কে বা কারা কাল মার্কসের এই ছবি বিকৃত করছে তার নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ না থাকলেও সিপিএমের জেলা সম্পাদক বিজয় পালের অভিযোগ এর আঙ্গুল বর্তমান শাসক দলের কোন না কোনও সংগঠনের বিরুদ্ধে।
- TV9 Bangla
- Updated on: Oct 5, 2026
- 1:36 pm
Attack on Advocate: ঘর ছাড়াদের দেখতে গিয়ে হামলার মুখে বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা, ভাঙচুর গাড়ি
CPIM: ফেরার পথে সন্ধ্যায় ধাদিকা এলাকাতে তাদের গাড়ি আটকে তাদের উপর আক্রমণ চালানো বলে অভিযোগ। আহত হন কমবেশি সকলেই। অভিযোগের আঙুল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক আইনজীবী বলেন, "আমরা বলে যাচ্ছি আমরা আইনজীবী। ওরা কোনও কিছুই শুনছে না। সব ভেঙে দিয়েছে। আমার চশমা পর্যন্ত নিয়ে নিয়েছে।"
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 11:28 pm
Sumit Roy: ‘অন্যের নামে সিম কার্ড তুলে ব্যবহারের পর ফেলে দিতেন’, অভিষেকের PA সুমিতের বিরুদ্ধে বিস্ফোরক পুলিশ
Sumit Roy Multiple SIM Cards Case: সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বলেন, "৯ দিনের পুলিশ হেফাজতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সুমিত রায়ের মোবাইল ফোন খতিয়ে দেখে জানা গিয়েছে, সুমিত রায়ের পার্সোনাল নম্বর সবসময় থাকত। এর পাশাপাশি অতিরিক্ত একটা নম্বর থাকত। আর ওই নম্বর ঘনঘন বদলাতেন।"
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 9:54 pm
Medinipur newborn death: ‘মৃত’ নবজাতক, প্রসূতির ডিসচার্জ সার্টিফিকেটে লেখা ‘শিশু জীবিত’, DNA পরীক্ষার দাবি পরিবারের
Medinipur Newborn Death Mystery: ২৫ তারিখ পরিবারের সদস্যদের জানানো হয় তাদের বাচ্চা মারা গিয়েছে। মৃত শিশুকে শনাক্ত করার জন্য ন্যূনতম সময়ও দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। এরপর হাসপাতালের পক্ষ থেকে যখন পরিবারের সদস্যদের হাতে প্রসূতির ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়, তখন দেখা যায় সেই সার্টিফিকেটে লেখা, বাচ্চা সুস্থ ও সবল রয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 9:36 pm
BJP Worker Death: লাঠি, বাঁশ নিয়ে দফায় দফায় হামলা, রাস্তায় লুটিয়ে পড়লেন বিজেপি কর্মী, প্রকাশ্যে ঘটনার ভয়াবহ সিসিটিভি ফুটেজ
Medinipur BJP worker allegedly killed: শনিবার ভোরে মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গতকাল বিকেল থেকেই ঝামেলার সূত্রপাত। কোনও মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রাথমিকভাবে বিষয়টি তাৎক্ষণিকভাবে মিটে গেলেও শনিবার ভোরে ফের নতুন করে ঝামেলা শুরু হয় বলে খবর।
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 1:10 pm
Maoist Couple Arrested: ২ জনের মাথার দাম ছিল ৭ লক্ষ টাকা, শালবনীতে STF-র জালে আকাশ ঘনিষ্ঠ মাওবাদী দম্পতি
Raju Mahato and Malati Murmu Arrested: পুলিশ সূত্রের দাবি, মাওবাদী শীর্ষ নেতা অসীম মণ্ডল (ওরফে আকাশ)-র সঙ্গে ওই দু’জনও পশ্চিমবঙ্গে আত্মগোপন করে ছিলেন। অসীম মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজু ও মালতীর গ্রেফতারের সম্ভাবনা বাড়ে। গোপন সূত্রে খবর পেয়ে STF (স্পেশাল টাস্ক ফোর্স) অভিযান চালিয়ে দু’জনকে সরবেড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে।
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 5:45 pm
Sabang: তোলাবাজির প্রতিবাদ, বাড়ি থেকে টেনে বের করে রড-বাঁশ দিয়ে ‘মারধর’ বিজেপি কর্মীকে, ভাঙল হাত-মেরুদণ্ড
Sabang BJP Worker Allegedly Attacked: সবংয়ের ওই বিজেপি কর্মীর নাম দিবাকর সামন্ত। অভিযোগ, শনিবার রাতে দিবাকর সামন্ত যখন স্নান করতে যাচ্ছিলেন,সেই সময় প্রায় ২০ থেকে ২৫ জনের দল তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন তাঁরা। প্রথমে দিবাকরকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ।
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 5:51 pm
Sumit on Abhishek: শেষমেশ বলেই ফেললেন অভিষেকের নাম, CID-র কাছে কী গোপনতথ্য ফাঁস করলেন সুমিত
মূলত শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। তাঁর অ্য়াকাউন্টে ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছিল। কোথা থেকে এল সেই টাকা, কেলেঙ্কারিতে আর কোনও বড় মাথা যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারীরা।
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 5:50 pm
Chandrakona: CPM পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ, পাল্টা BJP বলল, ‘ওরা বড়-বড় ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে বেরিয়েছিল’
বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার নেতৃত্ব গৌতম কৌড়ি বলেন, "সিপিএম ৯০ দশকের রাজনীতি ফেরাতে চাইছে। বড় বড় ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে বেরিয়েছিল। ওদের কার্যকর্তার ঘাড়ে ডান্ডা ছিল। ওরা কি ভয় দেখাতে চাইছে? এটা শুভেন্দু অধিকারীর সরকার চলছে। বন্দুক রাজনীতি ফিরিয়ে আনতে দেব না।"
- TV9 Bangla
- Updated on: Sep 15, 2026
- 7:26 am
Satarup on Road Name Change: আমাদের সরকারের সময় শ্যামাপ্রসাদের নামে রাস্তা হয়েছে, বদলাইনি: শতরূপ
Kolkata Road Name Change: বিজেপি নেতা তথাগত রায়ের মতে খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলে যাবে। তাঁর মতে, লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষের নাম করা হোক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি ছিলেন দেবপ্রসাদ ঘোষ।
- TV9 Bangla
- Updated on: Sep 14, 2026
- 5:35 pm
Sumit Roy: গ্রেফতারির ৪৮ ঘণ্টার মধ্যেই বড় খবর, অপরাধের কথা সবটা বলেই ফেলেছেন সুমিত রায়!
Abhishek Banerjee PA: মূলত শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। তাঁর অ্য়াকাউন্টে ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। কোথা থেকে এল সেই টাকা, কেলেঙ্কারিতে আর কোনও বড় মাথা যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
- TV9 Bangla
- Updated on: Sep 12, 2026
- 12:17 pm