AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabang: সবে মাত্র বর গাড়ি থেকে পা নামিয়েছেন, ফাটছে সেল! তার মধ্যেই হঠাৎ করে হঠাৎ বুক ফাটা হাহাকার! বিয়েবাড়িতে সর্বনেশে কাণ্ড

Sabang: সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানে বাজি ফাটাতে গিয়ে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদা এলাকার বাসিন্দা নিমাই জানার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। বর বাড়িতে ঢোকার আগের মুহূর্তে বাজি ফাটানো হচ্ছিল। সেই সময় বাজির স্ফুলিঙ্গ উড়ে গিয়ে পাশেই থাকা শঙ্কর গুছাইত নামে এক ব্যক্তির খড়ের গাদায় আগুন লেগে যায়। সেখান থেকে আগুন ছড়াতে থাকে।

Sabang: সবে মাত্র বর গাড়ি থেকে পা নামিয়েছেন, ফাটছে সেল! তার মধ্যেই হঠাৎ করে হঠাৎ বুক ফাটা হাহাকার! বিয়েবাড়িতে সর্বনেশে কাণ্ড
বিয়েবাড়িতে আগুন লেগে ভয়ঙ্কর কাণ্ডImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2026 | 11:12 AM
Share

পশ্চিম মেদিনীপুর: বাড়ির একমাত্র মেয়ের বিয়ে। গোটা বাড়ি জুড়ে উল্লাস। বরযাত্রী আসার সময় হয়ে গিয়েছে। তার আগে বাড়িতে আলোর রোশনাই, ফাটছে সেল! কিন্তু বাজি ফাটানোর সময়ে সেদিকে নজর পড়েনি কারোর। আর সেই ছোট্ট ফুলকি থেকেই এক লহমায় বদলে যায় পরিস্থিতি। গোটা বিয়েবাড়িতে পড়ে যায় হাহাকার। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে মর্মান্তিক ঘটনা। দমকলের তৎপরতায় রক্ষা বড় বিপদ।

সোমবার রাতে বিয়ের অনুষ্ঠানে বাজি ফাটাতে গিয়ে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদা এলাকার বাসিন্দা নিমাই জানার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। বর বাড়িতে ঢোকার আগের মুহূর্তে বাজি ফাটানো হচ্ছিল। সেই সময় বাজির স্ফুলিঙ্গ উড়ে গিয়ে পাশেই থাকা শঙ্কর গুছাইত নামে এক ব্যক্তির খড়ের গাদায় আগুন লেগে যায়। সেখান থেকে আগুন ছড়াতে থাকে।

মুহূর্তের মধ্যেই খড়ের গাদায় আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে হঠাৎ এই ঘটনায় কিছু সময়ের জন্য বিয়েবাড়ির আনন্দে ভাটা পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আতঙ্কিত হয়ে পড়েন বর-কনে। তবে দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। লগ্নের মধ্যেই বিয়ে সম্পন্ন হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা সবাই তখন ওখানেই ছিলাম, যেখানে বাজি ফাটানো হচ্ছিল। সেল ফাটাচ্ছিল ওরা। বাচ্চারা তো মজা করছিল, বড়রা ব্যস্ত ছিল কাজে। কখন ফুলকি এত বড় আগুন লেগে গিয়েছে বুঝতে পারিনি।”

Follow Us