AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Medinipur: শুনলই না কোনও কথা! নাইট ডিউটিতে যাওয়ার পথে চোর সন্দেহে ইঞ্জিনিয়রকে পিটিয়ে মারার অভিযোগ

Paschim Medinipur: ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্ৰাম পঞ্চায়েতের গিলাগেড়িয়া এলাকায়। মৃতের নাম সৌম্যদীপ চন্দ (৩৩)। তিনি পেশায় ইঞ্জিনিয়র। জানা যাচ্ছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে খড়গপুরে উদ্দেশ্যে নাইট ডিউটিতে যাচ্ছিলেন তিনি।

Paschim Medinipur: শুনলই না কোনও কথা! নাইট ডিউটিতে যাওয়ার পথে চোর সন্দেহে ইঞ্জিনিয়রকে পিটিয়ে মারার অভিযোগ
মৃত্যু যুবকেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 22, 2026 | 1:07 PM
Share

পশ্চিম মেদিনীপুর: নাইট ডিউটির জন্য যাচ্ছিলেন খড়গপুরে। অভিযোগ, একদল লোক ঘিরে ধরেন ইঞ্জিনিয়রকে। তারপর চোর সন্দেহে চলে বেধড়ক মারধর। মাথায় আঘাত করা হয় তাঁর। পরে ভর্তি করা হয় হাসপাতালে। দীর্ঘ লড়াইয়ের দশদিন লড়াইয়ের পর মৃত্যু সেই ইঞ্জিনিয়রের। ছেলের মৃত্যুর খবর সামনে আসতেই ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্ৰাম পঞ্চায়েতের গিলাগেড়িয়া এলাকায়। মৃতের নাম সৌম্যদীপ চন্দ (৩৩)। তিনি পেশায় ইঞ্জিনিয়র। জানা যাচ্ছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে খড়গপুরে উদ্দেশ্যে নাইট ডিউটিতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, যাওয়ার সময় খড়গপুর লোকাল থানার অন্তর্গত আনারকলি এলাকায় চোর সন্দেহে আটকে করে চলে বেধড়ক মারধর। সৌম্যদীপ নিজের পরিচয় দিতে চাইলেও শোনা হয়নি তাঁর কথা বলছেন পরিবারের লোকজন।

তবে, গণপ্রহারের মারাত্মক আঘাত নিয়ে সৌম্যদীপকে প্রথমে ভর্তি করা হয়েছিল খড়গপুর মহকুমা হাসপাতালে। তবে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় তাকে দ্রুত ভর্তি করা হয় ভুবনেশ্বরের হাইটেক হাসপাতালে। সেখানেই প্রায় দশদিন আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি। অবশেষে শুক্রবার রাত ১০টা বেজে ৩৪ নাগাদ মৃত্যু হয় সৌম্যদীপের। আর শনিবার রাতে তাঁর নিথর দেহ গ্ৰামের বাড়ি গিলাগেড়িয়াতে পৌঁছোতে ক্ন্নায় ও শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজন।

সৌম্যদীপের কাকু হরেকৃষ্ণ চন্দ বলেন, “আমরা হাসপাতালে যাই। সেখানে যা অবস্থা দেখি খুবই মর্মান্তিক। ওইখানে ঢোকার পরে যে ভাবে মারা হয়েছে। আমি ভাবতেও পারি না। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।”

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে