AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Weather Latest Update: কলকাতা সহ এই জেলাগুলিতে লাল সতর্কতা, বেহালায় শিলাবৃষ্টি, সঙ্গে ঝড়

West bengal Weather: একদিকে দক্ষিণবঙ্গে রীতিমতো দুর্যোগ, অন্যদিকে উত্তরবঙ্গ — সেখানেও ঝড়-জলের সম্ভবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের মতোই উত্তরবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

Bengal Weather Latest Update: কলকাতা সহ এই জেলাগুলিতে লাল সতর্কতা, বেহালায় শিলাবৃষ্টি, সঙ্গে ঝড়
আবহাওয়ার খবরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 16, 2026 | 9:37 PM
Share

কলকাতা: অক্ষরে-অক্ষরে মিলছে পূর্বভাস। আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল কালবৈশাখী সঙ্গে বৃষ্টি হবে। আর তাই হল। রবিবারও দমকা বাতাস বয়েছে। আর সোমবারও দমকা বাতাসের সঙ্গে শুরু শিলাবৃষ্টি। কলকাতা-সহ একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা। বেহালায় শুরু শিলাবৃষ্টি।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। অপরদিকে, উত্তর ২৪ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে দমকা বাতাস বওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলছে হাওয়া অফিস।

একদিকে দক্ষিণবঙ্গে রীতিমতো দুর্যোগ, অন্যদিকে উত্তরবঙ্গ — সেখানেও ঝড়-জলের সম্ভবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণের মতোই উত্তরবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভিজবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুর। দমকা হাওয়া দেবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। আপাতত উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Follow Us