Nadia: সিভিক ভলান্টিয়রের ২টো বিয়ে? সালিশি সভা থেকে বেরিয়েই আত্মহত্যা
Nadia: পরিবার এবং এলাকাবাসীর তরফে গতকাল রাতেই দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে। আজ সকালে বাড়ির পাশ থেকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় পরিবারের লোকজন এবং এলাকার লোকজন। শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই সিভিক ভলেন্টিয়ার এর ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রথমে শান্তিপুর হাসপাতাল পরবর্তীকালে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়।

নদিয়া: সিভিক ভলান্টিয়রের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য। বাড়িতে কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে অন্য যুবতীকে বিয়ের অভিযোগ। পাড়ায় সালিশি সভা চলাকালীন পালিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি সিভিক ভলান্টিয়র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নতুন পাড়া এলাকায়। ওই সিভিক ভলান্টিয়রের নাম সুজয় হালদার। তিনি শান্তিপুর থানায় কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে খবর, তাঁর বাড়িতে তার স্ত্রী এবং একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু কয়েক মাস আগে সে স্ত্রী সন্তানকে ফেলে রেখে নতুন করে এক যুবতিকে বিয়ে করেন বলে অভিযোগ। এরপর থেকেই পারিবারিক অশান্তি চলছিল তাঁদের মধ্যে। সেই অশান্তির নিষ্পত্তির কারণে অবশেষে গতকাল পাড়াতে সালিশি সভা বসেছিল। সিভিক ভলান্টিয়র সুজয় হালদার দাবি করেন, তিনি নতুন স্ত্রীর সঙ্গে থাকবেন। কিন্তু তাঁর নতুন স্ত্রী অশান্তির কারণে থাকতে রাজি না। সূত্রের খবর ঠিক যখন সালিশি সভা চলছে সেই মুহূর্তে সবার ছেড়ে সে অন্যত্র পালিয়ে যান।
পরিবার এবং এলাকাবাসীর তরফে গতকাল রাতেই দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে। আজ সকালে বাড়ির পাশ থেকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় পরিবারের লোকজন এবং এলাকার লোকজন। শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই সিভিক ভলেন্টিয়ার এর ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রথমে শান্তিপুর হাসপাতাল পরবর্তীকালে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি কী কারণে এমন ঘটনা তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
