AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs PBKS Score, IPL 2026: বাধা বৃষ্টি, ম্যাচ পরিত্যক্ত!

| Edited By: | Updated on: Apr 07, 2026 | 11:07 AM
Share

Kolkata Knight Riders vs Punjab Kings Indian Premier League 2026 Score: বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই আজ ইডেনে পাঞ্জাব বধে নামবে কেকেআর। এর আগের দুই ম্যাচে দুটিতেই হেরেছে কেকেআর ও দুটি ম্যাচেই জিতেছে পাঞ্জাব। কেকেআরের দুর্বল বোলিং চিন্তা ধরাবে নাইট সমর্থকদের। দেখা যাক, আজ পাঞ্জাব কাঁটা উপরে ফেলতে পারে কি না কেকেআর।

KKR vs PBKS Score, IPL 2026: বাধা বৃষ্টি, ম্যাচ পরিত্যক্ত!
আম্পায়াররা জানালেন ম্যাচ পরিত্যক্ত! Image Credit: PTI

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কেকেআর ও পাঞ্জাব। গত বছর কলকাতার ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। আজকেও বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি, তেমনই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। একদিকে, পাঞ্জাব দুই ম্যাচে দুটিতেই জিতেছে। আবার কেকেআর দুই ম্যাচের দুটিতেই হেরেছে। আজ পাঞ্জাবের জয়রথ থামানোই লক্ষ্য রাহানের দলের।

বিস্তারিত জানতে চোখ রাখুন TV9 বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Apr 2026 11:06 PM (IST)

    KKR vs PBKS | ম্যাচ পরিত্যক্ত!

    অবশেষে আম্পায়াররা ডাকলেন দুই অধিনায়ককে। জানালেন, ১১টা ১৪-র মধ্যে ম্যাচ শুরু করা অসম্ভব ফলে আজকের কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ ভিজে আউটফিল্ডের জন্য পরিত্যক্ত করা হল। এর ফলে দুই দল পেল ১-১ পয়েন্ট। ৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট পেল কেকেআর। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আইপিএল টেবিলের শীর্ষে পাঞ্জাব।

  • 06 Apr 2026 10:45 PM (IST)

    KKR vs PBKS | বৃষ্টি থেমেছে, মাঠে আম্পায়াররা!

    বৃষ্টি থেমেছে অবশেষে। ধীরেধীরে পিচ থেকে সরছে কভার। মাঠে দুই আম্পায়ার। দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় ও সুজন মুখোপাধ্যায়কে। বৃষ্টি না হলেও মাঠ ভিজে, বাউন্ডারি লাইনে জল জমে রয়েছে। সময় লাগবে মাঠ শুকোতে কিন্তু ১১ টা ১৪র আগে করতেই হবে একটা বল।

  • 06 Apr 2026 10:26 PM (IST)

    KKR vs PBKS | পরিত্যক্ত ঘোষণা হবে ম্যাচ?

    বৃষ্টি থামছেই না। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে ইডেনে। মাঠ এখনও ঘেরা রয়েছে কভারে। যেকোনও সময়েই পরিত্যক্ত ঘোষণা হতে পারে ম্যাচ। ৩.৪ ওভারে কেকেআর ২৫/২।

  • 06 Apr 2026 10:19 PM (IST)

    KKR vs PBKS | নতুন কাট অফ টাইম জানালেন আম্পায়াররা!

    বৃষ্টি এখনও চলছে। মাঠ ঢাকা। গ্যালারিতে শাহরুখ খান। এরপরেও মাঠে দর্শক কমার কোনও আশা নেই। এরমধ্যেই জানা গিয়েছে নতুন কাট অফ টাইম। ৫ ওভার ম্যাচের জন্য কাট অফ টাইম রাত ১১টা ১৫।

  • 06 Apr 2026 10:07 PM (IST)

    KKR vs PBKS | এখনও অপেক্ষায় দর্শকরা, কখন থামবে বৃষ্টি ?

    এখনও থামেনি বৃষ্টি। ম্যাচ স্থগিত। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে, তাহলে আজ কি ভাগ্যদেবী বাঁচিয়ে দিলেন কেকেআরকে ? আজ মাঠেব এসেছিলেন শাহরুখ খান। কিন্তু বীর-জারা দ্বৈরথ আর ১৫ মিনিটের বেশি দেখতে পারলেন না দর্শকরা ?

  • 06 Apr 2026 07:14 PM (IST)

    KKR vs PBKS | Toss Update – টস শেষ, প্রথমে ব্যাট কেকেআরের!

    আজ ইডেনে মুখোমুখি কলকাতা ও পাঞ্জাব। হারের হ্যাটট্রিক রুখতে নামবেন নাইট অধিনায়ক রাহানের দল। টস শেষ। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।

Published On - Apr 06,2026 7:07 PM

Follow Us