AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court Orders New Committee: ট্রাইব্যুনালের পর এবার আরও একটি কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের, কী কাজ করবে?

SC Committee Formation After Tribunal: প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, "আমরা ট্রাইব্যুনালকে বলব, আবেদনের নিষ্পত্তি করার জন্য। কেন নাম বাদ গিয়েছে সে রেকর্ড খতিয়ে দেখুন। কীভাবে বিষয়টি করা হবে তা তাঁরা ঠিক করবেন। নিষ্পত্তির জন্য যে ব্যক্তির নাম বাদ গিয়েছে তাঁর বক্তব্য শোনা হোক। ১৯ ট্রাইবুন্যালে কীভাবে কাজ হবে তা সবটা জানাতে হবে।"

Supreme Court Orders New Committee: ট্রাইব্যুনালের পর এবার আরও একটি কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের, কী কাজ করবে?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 06, 2026 | 7:37 PM
Share

নয়া দিল্লি: ফের কমিটি গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর আগে ট্রাইবুন্যাল গঠনের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আর এবার সেই ট্রাইব্যুনালের কাজ খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ দিল কোর্ট। এর থেকে বোঝা যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ায় কোনও রকম ছিদ্র রাখতে চাইছে না সুপ্রিম কোর্ট।

এ দিন এসআইআর মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে। সেখানেই চলছিল এই মামলার শুনানি। তখনই প্রধান বিচারপতি আরও একটি কমিটি গঠনের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের কাজ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সেই কারণে এই কমিটি গঠনের নির্দেশ।

কারা-কারা থাকছেন এই কমিটিতে?

প্রাক্তন বিচারপতি বা বিচারকদের দিয়ে একটি কমিটি তৈরি করতে হবে। পুরো পদ্ধতি আগামিকালের মধ্যে প্রধান বিচারপতি ঠিক করবেন।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমরা ট্রাইব্যুনালকে বলব, আবেদনের নিষ্পত্তি করার জন্য। কেন নাম বাদ গিয়েছে সে রেকর্ড খতিয়ে দেখুন। কীভাবে বিষয়টি করা হবে তা তাঁরা ঠিক করবেন। নিষ্পত্তির জন্য যে ব্যক্তির নাম বাদ গিয়েছে তাঁর বক্তব্য শোনা হোক। ১৯ ট্রাইবুন্যালে কীভাবে কাজ হবে তা সবটা জানাতে হবে।” একই সঙ্গে ট্রাইবুন্যালের কাজ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সেই কারণে একজন নোডাল অফিসারকেও নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। তিনি বলেন, “নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। যাঁর দায়িত্ব হবে, এই ট্রাইব্যুনালে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন। প্রয়োজনে একাধিক নোডাল অফিসার থাকবেন। যাঁরা যা ডকুমেন্ট জমা দেবেন তার acknowledgement receipt দেবেন।”

Follow Us