AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia BJP Agent Attacked: দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই ঝরল রক্ত, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি এজেন্টের

West Bengal election phase 2 violence: দ্বিতীয় দফায় নদীয়ায় ভোট রয়েছে। অভিযোগ, আজ সকালে চাপড়ার ৫৩ নম্বর বুথে যাওয়ার সময় বিজেপির এজেন্টের উপরে হামলা করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

Nadia BJP Agent Attacked: দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই ঝরল রক্ত, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি এজেন্টের
চাপড়ায় আক্রান্ত বিজেপি এজেন্ট।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Apr 29, 2026 | 7:04 AM
Share

নদীয়া: ভোটের সকালেই উত্তেজনা। ঝরল রক্ত। আজ, বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ (West Bengal Assembly Election Second Phase Voting)। ভোট গ্রহণ শুরুর আগেই চাপড়ায় বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আহত বিজেপি (BJP) কর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

দ্বিতীয় দফায় নদীয়ায় ভোট রয়েছে। অভিযোগ, আজ সকালে চাপড়ার ৫৩ নম্বর বুথে যাওয়ার সময় বিজেপির এজেন্টের উপরে হামলা করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আক্রান্ত বিজেপি এজেন্টের নাম মোশারফ মীর। তিনি বলেন, “এজেন্ট নিয়ে যাচ্ছিলাম। ওরা লাঠি নিয়ে তাড়া করে। আমার মাথায় মারে। তৃণমূলের কর্মীরা মারধর করেছে। আমরা ৫ জন আহত হয়েছি। আমি হাসপাতালে এসেছি। বাকিরা কোথায় গিয়েছে, জানি না।”

এদিকে, ভোটের আগের রাতে উত্তপ্ত হয়েছে ভাঙড়ও। জায়গায় জায়গায় অশান্তির খবর মিলেছে। ভাঙড় বিধানসভার একাধিক জায়গায় আইএসএফ তৃণমূল ঝামেলা। দুইপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার থানার কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

Follow Us