AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs IRE: ব্যর্থ ভারতীয় ব্যাটিং, আইরিশদের দাপটে ম্লান হর্ষিত-অর্শদীপদের লড়াই!

Vaibhav Suryavanshi: এই ম্যাচে হারের ফলে খুব সম্ভবত আগামী ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক করতে পারেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শ্রেয়স বলেছিলেন, পরিচিত ব্যাটিং অর্ডার বদলাতে প্রথম ম্যাচে বৈভবকে খেলতে চায়নি ভারতীয় বোর্ড।

IND vs IRE: ব্যর্থ ভারতীয় ব্যাটিং, আইরিশদের দাপটে ম্লান হর্ষিত-অর্শদীপদের লড়াই!
শ্রেয়স আইয়ারImage Credit: PTI
| Edited By: | Updated on: Jun 27, 2026 | 12:29 AM
Share

স্টরমন্ট : ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ, সেই ম্যাচেই হার শ্রেয়স আইয়ারের দলের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই হারল ভারত। অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। তারপরেই অধিনায়ক সূর্যকুমার যাদবকে পরিবর্তন করে শ্রেয়সকে ক্যাপ্টেন করে ভারতীয় বোর্ড। তারপর প্রথম সিরিজের প্রথম ম্যাচেই হারল ভারত। জলে গেল প্রায় ৭ মাস পর মাঠে নামা হর্ষিত রানার পারফরম্যান্স।

আয়ারল্যান্ডে স্টরমন্টে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত করেন শ্রেয়স। শুরুতেই বিপর্যয় আসে আইরিশ শিবিরে। ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। দ্রুতই আউট হয়ে যান দুই ওপেনার টিম টেক্টর (১৭) ও রস আদার (১২)। ৩ বলে ০ করে আউট হন হ্যারি ট্যাক্টর। তারপর দলকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন লরক্যান টাকার (৫০) ও গ্যারেথ ডেলানি (৪৯)। জর্জ ডকরিলও আক্রমণাত্মক ব্যাট করেন। ১০ বলে ১৯ করলেও তাঁর ইনিংস ছিল আগ্রাসী। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮২ রান করে আয়ারল্যান্ড। প্রত্যাবর্তনে ভালো পারফরম্যান্স করলেন হর্ষিত রানা। ২৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি। ২৮ রান দিয়ে ২ উইকেট পেলেন অর্শদীপও। দুটি উইকেট পেলেন অক্ষর প্যাটেল।

রান তাড়া করতে নেমে শুরুতে একাই লড়লেন অভিষেক শর্মা। কিন্তু তাঁকে সাহায্য করার কেউ ছিল না আজ। ২০ বলে ৪৯ করলেন অভিষেক। ঈশান (১), সঞ্জু (৫), অধিনায়ক শ্রেয়স (৩) ব্যর্থ। ২১ বলে ১৯ করলেন তিলক ভার্মা। ওয়াশিংটন সুন্দর করলেন ৯। ১৯ ওভারের মধ্যেই ১৪৮ রানে অল আউট হয়ে গেলেন ভারতীয় ব্যাটাররা। ৩৪ রানে ভারতকে হারিয়ে জয় এল আইরিশদের। ৩টি করে উইকেট পেলেন ম্যাথু হামফ্রিস ও ম্যাথু হোলার্ড। ২৫ রানে ২ উইকেট জয় মুন্দ্রার।

এই ম্যাচে হারের ফলে খুব সম্ভবত আগামী ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক করতে পারেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শ্রেয়স বলেছিলেন, পরিচিত ব্যাটিং অর্ডার বদলাতে প্রথম ম্যাচে বৈভবকে খেলতে চায়নি ভারতীয় বোর্ড। তবে এবার মনে হচ্ছে, সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা আর বেশি দূরে নেই।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা