AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: দোলের আগের রাতে ভয়ঙ্কর কাণ্ড! ডিউটিতে যাওয়ার পথেই মর্মান্তিক মৃত্যু ২ পুলিশ কর্মীর, গুরুতর আহত ৩

Road Accident: আহত বাকি তিন পুলিশ কর্মীকে রাত একটা নাগাদ প্রথমে স্থানীয় দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের আঘাত গুরুতর হওয়ায়, রাতেই তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

Medinipur: দোলের আগের রাতে ভয়ঙ্কর কাণ্ড! ডিউটিতে যাওয়ার পথেই মর্মান্তিক মৃত্যু ২ পুলিশ কর্মীর, গুরুতর আহত ৩
প্রতীকী ছবি Image Credit: Gemini
| Edited By: | Updated on: Mar 03, 2026 | 9:52 AM
Share

চন্দ্রকোনা: মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা! লরির সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই পুলিশ কর্মী, গুরুতর আহত ৩। মধ্যরাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায়। সূত্রের খবর, ডিউটিতে যোগ দিতে যচ্ছিলেন ওই পুলিশ কর্মীরা। কিন্তু কে জানতো পথেই ঘটে যাবে এত বড় বিপদ। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের ভ্যানটির। তাতেই প্রাণ হারালেন দুই পুলিশ কর্মী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। দোলের আগের রাতে ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন ওই পুলিশ কর্মীরা। চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে পুলিশ ভ্যানটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। এরপর স্থানীয়দের সহায়তায় বাকিদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আরও এক পুলিশ কর্মী।

দুর্ঘটনায় আহত বাকি তিন পুলিশ কর্মীকে রাত একটা নাগাদ প্রথমে স্থানীয় দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের আঘাত গুরুতর হওয়ায়, রাতেই তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে, এই ভয়াবহ দুর্ঘটনার পরই ঘাতক লরিটি রাস্তায় ফেলে রেখে রাতের অন্ধকারে চম্পট দেয় চালক। পুলিশ ইতিমধ্যেই লরিটিকে আটক করেছে। পলাতক চালকের খোঁজও চলছে পুরোদমে।