AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cash Seizure Ahead of Elections India: ভোটের আবহেই বর্ধমান স্টেশনে উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকা, গ্রেফতার বিহারের দুই যুবক

40 Lakh Seized Bardhaman Station: পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম অয়াধেশ কুমার ও সুনীল কুমার। তাঁরা দুজনেই বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা ছাড়াও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবারই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।

Cash Seizure Ahead of Elections India: ভোটের আবহেই বর্ধমান স্টেশনে উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকা, গ্রেফতার বিহারের দুই যুবক
উদ্ধার বিপুল টাকা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2026 | 8:40 PM
Share

বর্ধমান: ভোটের আবহেই বর্ধমান রেল স্টেশন উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকা। বিপুল পরিমাণ নগদ অর্থসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল রেল পুলিশ (GRP)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা। ধৃতরা কোনও বৈধ নথি দেখাতে না পারায় আয়কর বিভাগকেও বিষয়টি জানানো হচ্ছে।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বর্ধমান জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) সুজন ঘোষের নেতৃত্বে স্টেশনে রুটিন তল্লাশি চলছিল। সেই সময় ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ফুট ওভারব্রিজে দুই ব্যক্তির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল নোট। খবর চাউর হতেই এলাকায় থাকা যাত্রীদের মধ্যেও শোরগোল পড়ে যায়। 

পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম অয়াধেশ কুমার ও সুনীল কুমার। তাঁরা দুজনেই বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে নগদ ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা ছাড়াও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবারই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।

নির্বাচনের মুখে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে জিআরপি। এর পেছনে কোনো বড়সড় আর্থিক লেনদেন, কোনও চক্র রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রাখা হয়েছে। বর্ধমান স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জংশনে এই ঘটনা প্রকাশ্যে আসায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জোর দেওয়া হয়েছে তল্লাশিতে। 

Follow Us