AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari Rally: শুভেন্দু অধিকারীর রোড শো-তে হাতাহাতি, কমিশনে নালিশ জানাবেন শুভেন্দু

Howrah BJP: শুভেন্দু অধিকারী তৃণমূল সমর্থকদের উদ্দেশে হুঁশিয়ারি দেন। পাশাপাশি সম্পূর্ণ ঘটনা নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানান শুভেন্দু অধিকারী। বালি থানার আইসি-র মদতেই এই ঘটনা ঘটেছে বলেই তিনি দাবি করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

Suvendu Adhikari Rally: শুভেন্দু অধিকারীর রোড শো-তে হাতাহাতি, কমিশনে নালিশ জানাবেন শুভেন্দু
শুভেন্দুর অধিকারীর র‌্যালিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2026 | 7:39 PM
Share

বালি: ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। ভোটের পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এবার শুভেন্দু অধিকারীর র‌্যালিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-এর প্রচারে রোড শো করছিলেন শুভেন্দু। সেই সময় আচমকাই শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। ভিড়ের মধ্যে থেকে ‘জয় বাংলা’ স্লোগান উঠতেই গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। তিনিও বলতে শুরু করেন ‘জয় শ্রীরাম’।

বুধবার সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার বালিতেও একই পরিস্থিতি। জয় বাংলা ও জয় শ্রীরাম, পাল্টা স্লোগান শুরু চলে বেশ কিছুক্ষণ ধরে। রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু।

তাঁকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কোনও ক্রমে  বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির ওসি-র বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচন কমিশনে ওসি-র বিরুদ্ধে অভিযোগ জানাবেন।

অন্যদিকে বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস বলেন, “শুভেন্দু অধিকারী যেমন মানুষ, তাঁকে সেরকমই করেছেন সাধারণ জনগণ। তিনিও তো রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে বেরিয়েছেন। কই আমাকে তো কেউ চোর বা অন্য কোনও স্লোগান দিচ্ছে না! আগেও তিনবার বালি থানার আইসি-কে সাসপেন্ড করিয়েছেন। মানুষ সব দেখছে।”

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা