AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter deletion controversy: ২৭ লক্ষ নাম বাদ! তালিকা বেরনোর আগেই হাইকোর্টে আবার জনস্বার্থ মামলা

Election commission voter list: মামলাকারী শেখ আনোয়ার আলির দায়ের করা এই আবেদনে বেশ কিছু গুরুতর অভিযোগ উল্লেখ করেছে।  তাঁর বক্তব্য, বিশেষ প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Voter deletion controversy: ২৭ লক্ষ নাম বাদ! তালিকা বেরনোর আগেই হাইকোর্টে আবার জনস্বার্থ মামলা
কলকাতা হাইকোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2026 | 2:10 PM
Share

কলকাতা: প্রথম দফার ভোট গ্রহণের প্রাক্কালে রাজ্য জুড়ে ভোটার তালিকা নিয়ে বড়সড় আইনি আপডেট। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’-এর জেরে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। অবিলম্বে বিচারবিভাগীয় হস্তক্ষেপের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

মামলার মূল বিষয়বস্তু:

মামলাকারী শেখ আনোয়ার আলির দায়ের করা এই আবেদনে বেশ কিছু গুরুতর অভিযোগ উল্লেখ করেছে।  তাঁর বক্তব্য, বিশেষ প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

ট্রাইব্যুনালের অস্পষ্টতা: ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ১৯টি ‘অ্যাপেলেট ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। তবে অভিযোগ, এগুলির কার্যপদ্ধতি অত্যন্ত অস্পষ্ট এবং অসামঞ্জস্যপূর্ণ।

ভোটারদের হয়রানি: ভোটাররা জানেন না ঠিক কীভাবে আবেদন করতে হবে। শুনানির নির্দিষ্ট তারিখ কীভাবে জানানো হবে, বা এই ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করা যাবে কি না—সে বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা নেই।

মামলাকারীর পক্ষ থেকে অবিলম্বে আদালতের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। আপিল প্রক্রিয়াটিকে সাধারণ ভোটারদের জন্য সহজবোধ্য করার আবেদন জানিয়েছেন তিনি। স্বচ্ছ ও অভিন্ন কাঠামো তৈরির আর্জি জানানো হয়েছে হাইকোর্টে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?