জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা
জয়নগরে সিপিএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা।অভিযোগের তির তৃণমূলের দিকে। জয়নগর এক নম্বর ব্লকের অন্তর্গত উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকায় সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে জয়নগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক জানতে পারেন, উত্তর দুর্গাপুর অঞ্চল গাজীপাড়া এলাকায় তাঁর নির্বাচনী প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এবং তাঁর সম্পর্কে অশ্রাব্য ভাষায় দেওয়াল লেখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। আবার রাজপুর-সোনারপুরের ৩৫ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
জয়নগরে সিপিএম প্রার্থীর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা।অভিযোগের তির তৃণমূলের দিকে। জয়নগর এক নম্বর ব্লকের অন্তর্গত উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকায় সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে জয়নগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক জানতে পারেন, উত্তর দুর্গাপুর অঞ্চল গাজীপাড়া এলাকায় তাঁর নির্বাচনী প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এবং তাঁর সম্পর্কে অশ্রাব্য ভাষায় দেওয়াল লেখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
আবার রাজপুর-সোনারপুরের ৩৫ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের

