স্ত্রীকে কুপিয়ে ‘খুন’ BLO-র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 24, 2026 | 6:17 PM

সোমবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় তিনি বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  অভিযুক্ত শিক্ষক রাজদীপ বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজদীপ ১৭৭ নম্বর বুথের BLO বলে জানিয়েছেন এলাকাবাসী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অম্বালিকা সরকার।

কোচবিহার: নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ এক বিএলও-র বিরুদ্ধে। তিনি পেশায় একজন শিক্ষক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহরে ১ নং ওয়ার্ডের শ্যামাপ্রসাদপল্লি এলাকায়। অভিযোগ, সোমবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় তিনি বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  অভিযুক্ত শিক্ষক রাজদীপ বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজদীপ ১৭৭ নম্বর বুথের BLO বলে জানিয়েছেন এলাকাবাসী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অম্বালিকা সরকার।