Calcutta High Court on Jahangir Khan: ‘তদন্তে সহযোগিতা করুন’, জাহাঙ্গিরকে নির্দেশ
গত রবিবার ফলতা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ, মঙ্গলবার পর্যন্ত মেয়াদ ছিল জাহাঙ্গিরের রক্ষাকবচের। সেই মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়েছিল আদালতে। কিন্তু প্রার্থী হিসেবে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, সেটা কেন এখনও থাকবে, প্রশ্ন ওঠে হাইকোর্টে।
ফলতার পুষ্পার গ্রেফতারি এখন সময়ের অপেক্ষা। জাহাঙ্গির খানের গ্রেফতারির মেয়াদ বাড়াল না কলকাতা হাইকোর্ট। আর পালিয়ে বাঁচা যাবে না, আত্মসমর্পণ করতেই হবে, তদন্তে সহযোগিতা করুন। কোর্টের নির্দেশ জাহাঙ্গিরকে।
গত রবিবার ফলতা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ, মঙ্গলবার পর্যন্ত মেয়াদ ছিল জাহাঙ্গিরের রক্ষাকবচের। সেই মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়েছিল আদালতে। কিন্তু প্রার্থী হিসেবে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, সেটা কেন এখনও থাকবে, প্রশ্ন ওঠে হাইকোর্টে। ভোটের আগেই যিনি নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়েছিলেন, পুনর্নির্বাচনের আগে সেই জাহাঙ্গিরই প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন।
Follow Us