আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র

Feb 14, 2026 | 7:15 PM

মামলাকারীরা সরাসরি পাঠিয়ে দিলেন আদালত অবমাননার নোটিস। রাজ্য়ের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছেন ডিএ মামলাকারীরা। এদিন আইনজীবী ফিরদৌস শামিমের হস্তক্ষেপে পাঠানো হয়েছে আইনি নোটিস। তাতে বলা হয়েছে, গত ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জারি করা ডিএ মামলার নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে।

রাজ্য়ের সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দ্রুত মিটিয়ে দিতে হবে বলে গত ৫ ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম-নির্দেশের এক সপ্তাহ পরও বকেয়া ডিএ না মেটানোর জন্য ফের আইনি পথ বাছলেন মামলাকারীরা। সরাসরি পাঠিয়ে দিলেন আদালত অবমাননার নোটিস। রাজ্য়ের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছেন ডিএ মামলাকারীরা। এদিন আইনজীবী ফিরদৌস শামিমের হস্তক্ষেপে পাঠানো হয়েছে আইনি নোটিস। তাতে বলা হয়েছে, গত ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জারি করা ডিএ মামলার নির্দেশকে ইচ্ছাকৃত এবং সজ্ঞানে লঙ্ঘন করা হয়েছে।