Congress Worker Death: আবাসনে ঢুকে পিটিয়ে মারল কংগ্রেস সমর্থককে?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 25, 2026 | 8:22 PM

মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, রাতে আবাসনে ঢুকে তাঁকে মারধর করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। ঘটনার একটি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আবাসনের গেটের কাছে দেবদীপকে মাটিতে ফেলে পেটাচ্ছে কয়েকজন ব্যক্তি। ঘটনাস্থলে এক মহিলার উপস্থিতিও দেখা যাচ্ছে।

আবাসনে ঢুকে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোলে। মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, রাতে আবাসনে ঢুকে তাঁকে মারধর করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। ঘটনার একটি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আবাসনের গেটের কাছে দেবদীপকে মাটিতে ফেলে পেটাচ্ছে কয়েকজন ব্যক্তি। ঘটনাস্থলে এক মহিলার উপস্থিতিও দেখা যাচ্ছে। রীতিমতো মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে বলেও দেখা যাচ্ছে।

Follow Us