Belur Math: সাংবাদিক বৈঠকের আগে সকালেই বেলুড় মঠে জ্ঞানেশ কুমার
মঙ্গলবার সকাল সোয়া ৭টা নাগাদ নির্বাচন কমিশনার বেলুড় মঠে যান, বেলুড় মঠ পরিদর্শনের পাশাপাশি তিনি বিভিন্ন মন্দিরে যান ও মহারাজদের সঙ্গে কথা বলেন। ৪৫ মিনিট বেলুড় মঠে থাকার পর তিনি বেরিয়ে যান। বেরোনোর পর তিনি বলেন, "ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর পূণ্যভূমি পশ্চিমবঙ্গ। এখানে হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।"
সোমবার কর্মসূচি শুরু করার আগে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর মঙ্গলবার সকালে বেলুড় মঠে পৌঁছে গেলেন তিনি। এদিন দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠক করার কথা আছে তাঁর। তার আগেই ঘুরে এলেন বেলুড় মঠ।
এদিন সকাল সোয়া ৭টা নাগাদ নির্বাচন কমিশনার বেলুড় মঠে যান, বেলুড় মঠ পরিদর্শনের পাশাপাশি তিনি বিভিন্ন মন্দিরে যান ও মহারাজদের সঙ্গে কথা বলেন। ৪৫ মিনিট বেলুড় মঠে থাকার পর তিনি বেরিয়ে যান। বেরোনোর পর তিনি বলেন, “ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর পূণ্যভূমি পশ্চিমবঙ্গ। এখানে হিংসামুক্ত বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।”
Follow Us