ইওসিন হিঞ্জের কাছেই ভূমিকম্প, কলকাতায় বিপদ ঠিক কতটা?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 28, 2026 | 7:33 PM

বাংলাদেশে ভূমিকম্পের উৎসস্থল হলেও কলকাতায় ভয় কিছু কম নয়। কলকাতা লাগোয়া চ্যুতিরেখা ইওসিন হিঞ্জের কাছেই ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিপদের আশঙ্কা রয়েই যাচ্ছে। জলা বুজিয়ে তৈরি হওয়া বাড়ির ক্ষেত্রেই ভয় বেশি। বিশেষ করে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে বিপদের আশঙ্কা সবথেকে বেশি। রাজারহাট, নিউটাউন, সল্টলেক এলাকার বহুতলেও থাকছে একই ভয়।

বাংলার একেবারেই দুয়ারে ভূমিকম্প। শুক্রবার দুপুরে যেভাবে কেঁপে উঠেছে গোটা শহর, তাতেই কলকাতাবাসী রীতিমতো ভয় পেয়েছে। বহুতল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। বাংলাদেশে ভূমিকম্পের উৎসস্থল হলেও কলকাতায় ভয় কিছু কম নয়। কলকাতা লাগোয়া চ্যুতিরেখা ইওসিন হিঞ্জের কাছেই ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিপদের আশঙ্কা রয়েই যাচ্ছে। জলা বুজিয়ে তৈরি হওয়া বাড়ির ক্ষেত্রেই ভয় বেশি। বিশেষ করে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে বিপদের আশঙ্কা সবথেকে বেশি। রাজারহাট, নিউটাউন, সল্টলেক এলাকার বহুতলেও থাকছে একই ভয়।