কেন বিধায়ককে প্রার্থী হিসেবে চান না? অভিষেককে চিঠি দিলেন ঝালদার TMC নেতৃত্ব
শিয়রে বিধানসভা নির্বাচন। এবার প্রার্থী বদল চেয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়ার ঝালদা ব্লক তৃণমূলের কর্মীরা। তাঁদের বক্তব্য, এলাকার বিধায়ককে মানুষের সুখে দুঃখে পাওয়া যায় না।প্রয়োজনে কেউ ফোন করলে তিনি ফোন তোলেন না। দলের জন্মলগ্ন থেকে যাঁরা আছেন, তাঁদের সংগঠনে কোনওরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। নবীন এবং প্রবীণের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজের রাজত্ব কায়েম করেছেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। এই অভিযোগ জানিয়ে প্রার্থী বদল চেয়ে এলাকার তৃণমূল কর্মীরা দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, দীর্ঘদিনের কংগ্রেসের গড় হিসেবে পরিচিত বাঘমুন্ডিতে ২০২১ সালে প্রথম জয়ী হয় তৃণমূল। বাঘমুন্ডির বিধায়ক অবশ্য জানালেন, তিনি এই চিঠি নিয়ে কিছু জানেন না।