West Bengal Election: গুড়-বাতাসা নয়, ভোটারদের মুড়ি তরকারি খাওয়াচ্ছেন কাজল, তারপর…
Kajal Sheikh: কে খাওয়াচ্ছে? প্রশ্ন করতেই উত্তর এল কাজল শেখ। তিনি পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার পরই দেখা গেল এই ছবি। শুধু তাই নয়, মডেল ইভিএম রাখা হয়েছে। নানুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাজির ছবি ও তৃণমূলের প্রতীক এঁকে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে কোথায় ভোটটা দিতে হবে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে কাজলের বিরুদ্ধে।
ভোট দিয়েই ভোটারদের কাছে হাজির হলেন হাসনের প্রার্থী কাজল শেখ। দেখা গেল মুড়ি-তরকারি খাওয়ানো হচ্ছে ভোটারদের। ভোট দিলেই মুড়ি-তরকারি পাওয়া যাবে বলে জানালেন আয়োজকরা। কে খাওয়াচ্ছে? প্রশ্ন করতেই উত্তর এল কাজল শেখ। তিনি পাপুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার পরই দেখা গেল এই ছবি। শুধু তাই নয়, মডেল ইভিএম রাখা হয়েছে। নানুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাজির ছবি ও তৃণমূলের প্রতীক এঁকে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে কোথায় ভোটটা দিতে হবে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে কাজলের বিরুদ্ধে।
Follow Us
