বাজেটের আগেই দাম বেড়ে গেল LPG Cylinder-র

|

Feb 01, 2026 | 5:06 PM

LPG Cylinder Price Hike: আজ কেন্দ্রীয় বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তবে বাজেট ঘোষণার আগেই মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে পরপর দুই মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।

আজ কেন্দ্রীয় বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তবে বাজেট ঘোষণার আগেই মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে পরপর দুই মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। একলাফে ৫০ টাকা করে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। আজ ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম আবার প্রায় ১৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গেল। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত  ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।