Madan Mitra News: ‘তৃণমূলের দয়ায় চাকরি হয়েছে’, সবার সামনে বললেন সত্যি

| Edited By: সোমনাথ মিত্র

Jun 06, 2025 | 9:23 PM

কামারহাটিতে তৃণমূলের কর্মীসভা থেকে কড়া বার্তা দিলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার নজরুল মঞ্চে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ ও অভিনেত্রী-নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও কামারহাটি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মদন মিত্র। তিনি বলেন, ‘‘অনেক কাউন্সিলর আছেন, যাঁরা পর পর পাঁচটি মিটিংয়ে […]

কামারহাটিতে তৃণমূলের কর্মীসভা থেকে কড়া বার্তা দিলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার নজরুল মঞ্চে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ ও অভিনেত্রী-নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও কামারহাটি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মদন মিত্র।

তিনি বলেন, ‘‘অনেক কাউন্সিলর আছেন, যাঁরা পর পর পাঁচটি মিটিংয়ে অংশগ্রহণ করেননি! কী ভাবছেন, হরিদাস পাল? এখনই যদি গা থেকে তৃণমূলের জামাটা খুলে নেওয়া হয় এবং কাউন্সিলর পদটা সরিয়ে দেওয়া হয়, তা হলে পাড়ার কুকুরও পায়ে কামড় দেবে।’’

সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘কান খুলে শুনে নিন, ২৪ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে দেন কামারহাটিতে তৃণমূল বন্ধ করে দেওয়া হবে, বাড়িতে থাকতে পারবেন না। তৃণমূল নেতাদের পায়ে এসে পড়তে হবে।’’

আর কী বললেন মদন মিত্র? দেখুন ভিডিয়ো।

Follow Us
Loading...
Unable to load recommendations.