Yuba Sathi Prakalpa: ‘চাকরি নেই, চাকরি চাই’, বেকার ভাতার জন্য আবেদনের লাইনেও শোনা গেল সেই একই কথা
Yuba Sathi Prakalpa: লাইনে দাঁড়িয়ে এক আবেদনকারী স্পষ্টতই বললেন, “ভাতা তো চাই না, অবশ্যই চাকরি চাই। এখন চাকরি নেই, তাই বাধ্য হয়ে ভাতা নিতে হচ্ছে। আমি যে বিষয় নিয়ে পড়েছি। কলকাতায় তো সেই বিষয়ে চাকরি তেমন নেই।”
বেকার ভাতার জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির দাবি। যুবক-যুবতীদের মুখে শিল্পের কথা। বেকার ভাতা কি চাকরির বিকল্প হতে পারে? প্রশ্ন বিরোধীদের। কলকাতা থেকে বারাসত, শিলিগুড়ি থেকে বাঁকুড়া। সর্বত্রই শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র গ্রহণের ক্যাম্প। সর্বত্রই দেখা যাচ্ছে ভিড়। লাইনে দাঁড়িয়ে এক আবেদনকারী স্পষ্টতই বললেন, “ভাতা তো চাই না, অবশ্যই চাকরি চাই। এখন চাকরি নেই, তাই বাধ্য হয়ে ভাতা নিতে হচ্ছে। আমি যে বিষয় নিয়ে পড়েছি। কলকাতায় তো সেই বিষয়ে চাকরি তেমন নেই।”
Published on: Feb 15, 2026 03:58 PM