BJP News: বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 19, 2026 | 11:35 AM

জানা যাচ্ছে, সনৎ দত্ত শনিবার রাতে নিজের কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর রাস্তা আটকায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তাঁকে প্রথমে বলা হয়, যেন তাঁর মেয়ে এবং তাঁর পরিবার যেন কোনও মতেই বিজেপির হয়ে প্রচার বা কোনও রকম মিছিল মিটিংয়ে না থাকেন। কিন্তু তাঁদের কথার জবাব দেন সনতবাবু।

ভোটের আগে বিজেপি কর্মীর পরিবারকে হেনস্থার অভিযোগ। দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। জানা যাচ্ছে, মেয়ে বিজেপির সক্রিয় কর্মী। সেই কারণে বাবাকে ধরে বেধড়ক মারধর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত বাবা। তাঁর নাম সনৎ দত্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভার বসিরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে। জানা যাচ্ছে, সনৎ দত্ত শনিবার রাতে নিজের কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর রাস্তা আটকায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তাঁকে প্রথমে বলা হয়, যেন তাঁর মেয়ে এবং তাঁর পরিবার যেন কোনও মতেই বিজেপির হয়ে প্রচার বা কোনও রকম মিছিল মিটিংয়ে না থাকেন। কিন্তু তাঁদের কথার জবাব দেন সনতবাবু।

 

Follow Us