PM Modi: রাজধানীতে AI নিয়ে আলোচনা, মোদীর হাত ধরেই শুরু হবে নয়া অধ্যায়
PM Modi News: সোমবার নয়াদিল্লির ভারত মন্ডপমে ‘এআই ইমপ্যাক্ট এক্সপো’র সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ‘এআই ইমপ্যাক্ট সামিট’। ১৬ ফেব্রুয়ারি, সোমবার উদ্বোধন। চলবে টানা চারদিন। যাতে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের খ্য়াতনামা ব্যক্তিত্বরা। গতি পাবে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রা।
নয়াদিল্লি: সোমবার নয়াদিল্লির ভারত মন্ডপমে ‘এআই ইমপ্যাক্ট এক্সপো’র সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ‘এআই ইমপ্যাক্ট সামিট’। ১৬ ফেব্রুয়ারি, সোমবার উদ্বোধন। চলবে টানা চারদিন। যাতে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের খ্য়াতনামা ব্যক্তিত্বরা। গতি পাবে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রা।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে এই নয়া উদ্দ্য়োগ নিয়ে উৎসাহী মোদী। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এই সামিটের জন্য আমি বিশ্বের সকল রাষ্ট্রনেতা, শিল্পপতি, নীতিনির্ধারক, গবেষক এবং বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রযুক্তিপ্রেমীদের আন্তরিকভাবে স্বাগত জানাই। এই সামিট সকলের কল্যাণে, সকলের সুখের, যা মানবসমাজের অগ্রগতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর কথা বলবে।”