বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 23, 2026 | 6:18 PM

মোদী লেখা এই চিঠির প্রত্যেকটা শব্দবন্ধ, শব্দচয়ন, লাইন বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, ‘জয় শ্রী রাম’ শব্দবন্ধ নিয়ে কীভাবে তপ্ত হয়েছিল বঙ্গ রাজনীতি। তুঙ্গে উঠেছিল রাজনৈতিক সংঘাত। বারবার তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির বক্তব্য ছিল, বাংলার রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ কখনই গ্রহণযোগ্য নয়। তার পাল্টা হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘জয় মা কালী’ স্লোগান দিতে শুরু করেছিল।

বিজেপির সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখলেন, সোনার বাংলার সকল নাগরিক বঞ্চিত। তাই তাঁর মন ভারাক্রান্ত। চিঠিতে ‘জয় মা কালী’ লিখে লেখা শুরু করেছেন। মোদী লেখা এই চিঠির প্রত্যেকটা শব্দবন্ধ, শব্দচয়ন, লাইন বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, ‘জয় শ্রী রাম’ শব্দবন্ধ নিয়ে কীভাবে তপ্ত হয়েছিল বঙ্গ রাজনীতি। তুঙ্গে উঠেছিল রাজনৈতিক সংঘাত। বারবার তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির বক্তব্য ছিল, বাংলার রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ কখনই গ্রহণযোগ্য নয়। তার পাল্টা হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘জয় মা কালী’ স্লোগান দিতে শুরু করেছিল। লোকসভাতেও একাধিক তৃণমূল সাংসদকে এই স্লোগান দিতে দেখা গিয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রীকেও দেখা যেত, বাংলায় সভামঞ্চে দাঁড়িয়ে ‘জয় মা কালী’ স্লোগান দিচ্ছেন।

Published on: Feb 23, 2026 06:16 PM