লক্ষ্মীর ভান্ডার নিয়ে কী বলল নতুন সরকার?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2026 | 5:39 PM

সরকার বদল হয়েছে। এবার কি হবে তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারের? ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে এই নিয়ে জল্পনা চলছিল। এই আবহে সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: সরকার বদল হয়েছে। এবার কি হবে তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারের? ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে এই নিয়ে জল্পনা চলছিল। এই আবহে সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিলেন, আগের সরকারগুলির চালু করা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তবে স্বচ্ছতার সঙ্গে হবে বলে তিনি জানান।

Follow Us