অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 02, 2026 | 2:34 PM

সেই রোড শো চলাকালীন কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। তাঁদের হাতে ছিল কালো পতাকা। অন্যদিকে, পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপিকর্মীরা। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জুতো ছুড়তে শুরু করেন তৃণমূলকর্মীরা। এই পরিস্থিতিতে কনভয় থেকে নেমে যেতে হয় শাহকে।

বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষেই এদিন রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করে তাঁরা মনোনয়ন জমা দিতে যান তাঁরা। সেই রোড শো চলাকালীন কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। তাঁদের হাতে ছিল কালো পতাকা। অন্যদিকে, পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপিকর্মীরা। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জুতো ছুড়তে শুরু করেন তৃণমূলকর্মীরা। এই পরিস্থিতিতে কনভয় থেকে নেমে যেতে হয় শাহকে।

Follow Us