Uttar Pradesh Rain: ঝড়ের দাপটে উড়ে গেল মানুষ, হাড়হিম করা ভিডিয়ো উত্তর প্রদেশে

May 14, 2026 | 10:46 AM

Uttar Pradesh Rain Viral Video: উত্তর প্রদেশে দুর্যোগের একাধিক ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেরকমই একটি হাড়হিম করা ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা গেল, ঝড়ে উড়ে যাচ্ছে মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, উত্তর প্রদেশে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। প্রয়াগরাজ, কানপুর, দেহাত ও ফতেহপুরসহ একাধিক জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

প্রবল ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরপ্রদেশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। প্রয়াগরাজ, কানপুর, দেহাত ও ফতেহপুরসহ একাধিক জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কোথাও গাছ ভেঙে পড়ে গিয়েছে। কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ফলে বেশ কিছু এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে, উত্তর প্রদেশে দুর্যোগের একাধিক ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেরকমই একটি হাড়হিম করা ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা গেল, ঝড়ে ডিগবাজি খেতে খেতে উড়ে যাচ্ছে মানুষ। দেখে নিন সেই ভিডিয়ো

Published on: May 14, 2026 10:45 AM
Follow Us