Papiya Adhikari Nomination:পাপিয়া অধিকারীর মনোনয়নে ‘বাধা’, BJP প্রার্থী বললেন ‘ভোটটাকেই বাতিল…’

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 06, 2026 | 11:01 PM

WB Assembly Election 2026 : তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাপিয়া অধিকারী। তিনি বলেন, "পুলিশ বলছে ছাড়বে না। আমাকে নিরাপত্তা দিতে পারবে না। এটা কী হচ্ছে? পুলিশের উপর আদেশ নেই যে আমাকে নিরাপত্তা দেবে। আমাকে নিরাপত্তা দিলে তো আমি টালিগঞ্জে কনটেস্ট করব। এবং জিতব। সেইজন্যই আটকে দিচ্ছে। আমার ভোটটাকেই বাতিল করে দেবে। কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ প্রশাসন পরিচালনা করে।"

টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তি। হাজরা মোড় থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে মনোনয়ন জমা দেন। কিন্তু, তাঁর মনোনয়নকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে হাজরা মোড়। তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দুই দলের সমর্থকদের মধ্যে হয় স্লোগান যুদ্ধ। মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাপিয়া অধিকারী। তিনি বলেন, “পুলিশ বলছে ছাড়বে না। আমাকে নিরাপত্তা দিতে পারবে না। এটা কী হচ্ছে? পুলিশের উপর আদেশ নেই যে আমাকে নিরাপত্তা দেবে। আমাকে নিরাপত্তা দিলে তো আমি টালিগঞ্জে কনটেস্ট করব। এবং জিতব। সেইজন্যই আটকে দিচ্ছে। আমার ভোটটাকেই বাতিল করে দেবে। কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ প্রশাসন পরিচালনা করে।”

Follow Us