‘দেড় হাজার টাকায় কী হবে!’, শুনুন লোকাল ট্রেনের যাত্রীরা কী চাইছেন এবার

Mar 09, 2026 | 8:16 PM

কেউ মূল্যবৃদ্ধি নিয়ে অভিযোগ জানালেন, কেউ বললেন ঘর নেই-ছেলের চাকরি নেই, চলবে কীভাবে! রইল বাকি লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু সেটা নিয়েও অসন্তোষ রয়েছে। কেউ কেউ বলছেন, দেড় হাজার টাকায় কী আর সংসার চলে! অনেকে এই টাকাতেই ভুলে যান বলেও দাবি করেছেন যাত্রীরা।

লোকের বাড়ি বাসনমাজা ছাড়া আর কোনও উপায় নেই, নেই আর কোনও কাজ, এ কথাই বলছেন লোকাল ট্রেনের যাত্রীদের একটা বড় অংশ। আসন্ন বিধানসভা নির্বাচনে কী প্রত্যাশা, কোন রাজনৈতিক দলকে তারা চায়, এই প্রশ্ন নিয়ে লোকাল ট্রেনের কামরায় পৌঁছে গিয়েছিল TV9 বাংলা।

Follow Us