Weather Update in Bengal: গরমের হাত থেকে নিস্তার নেই? কী বলছে হাওয়া অফিস?

Rain in Bengal: তবে গরমের হাত থেকে এখনই নিস্তার নেই দক্ষিণবঙ্গের। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে। আলাদা করে সতর্কবার্তা না থাকলেও গরম এবং অস্বস্তি চরমে উঠবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে।

Weather Update in Bengal: গরমের হাত থেকে নিস্তার নেই? কী বলছে হাওয়া অফিস?
কী বলছে হাওয়া অফিস?

| Edited By: জয়দীপ দাস

May 20, 2026 | 4:09 PM

কলকাতা: তীব্র গরমে পুড়ছে বাংলা। হাঁসফাঁস করছে বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। তাতেই কিছুটা হলেও স্বস্তির হাওয়া। অর্থাৎ, বর্ষা ঢুকতে যে আর বেশি দেরি নেই তা বোঝা যাচ্ছে। মৌসম ভবন বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী দু-তিনদিনে আরব সাগরের কিছু অংশ এবং কোমোরিন এলাকায় প্রবেশ করবে। অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এর কিছু অংশেও বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস ২৬ শে মে বর্ষা প্রবেশ করবে কেরলমে। আর বাংলায়? 

আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে। রাত পোহালেই বৃষ্টি পরিমাণ বাড়তে পারে। 

তবে গরমের হাত থেকে এখনই নিস্তার নেই দক্ষিণবঙ্গের। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে। আলাদা করে সতর্কবার্তা না থাকলেও গরম এবং অস্বস্তি চরমে উঠবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। তবে কিছু কিছু জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভিজতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় গরম এবং অস্বস্তি চরমে উঠবে। আগামী ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে কলকাতা সংলগ্ন এলাকায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

Follow Us