‘যে মেয়ে দেশের হয়ে খেলে…’, বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারের নাম ঘিরেই সংশয়!
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, কমিশন এর আগে কিছু তথ্য চেয়েছিল, তা জমাও দেওয়া হয়েছিল। বার্থ সার্টিফিকেটও দেওয়া হয়েছে। রিচা বর্তমানে খেলা নিয়ে ব্যস্ত আছেন। শুধু রিচার নয়, তাঁর বোন সোমশ্রী ঘোষের নামও তালিকায় নেই। রয়েছে তাঁদের বাবা-মায়ের নাম। কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন রিচার বাবা।
SIR-এর চূড়ান্ত তালিকায় ক্রিকেট তারকা রিচা ঘোষের নাম ‘বিচারাধীন’। এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, কমিশন এর আগে কিছু তথ্য চেয়েছিল, তা জমাও দেওয়া হয়েছিল। বার্থ সার্টিফিকেটও দেওয়া হয়েছে। রিচা বর্তমানে খেলা নিয়ে ব্যস্ত আছেন। শুধু রিচার নয়, তাঁর বোন সোমশ্রী ঘোষের নামও তালিকায় নেই। রয়েছে তাঁদের বাবা-মায়ের নাম। কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন রিচার বাবা।
খবর পেয়ে রিচার বাড়ি যান স্থানীয় ১৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা। তিনি বলেন, “যে মেয়ে দেশের হয়ে খেলে, যার পাসপোর্ট আছে, তার নাম কেন বিচারাধীন থাকবে? আমরা আগামিকাল কমিশনে যাব।”