Bihar Dacoit Gang: বিহার থেকে বাংলায় ঢুকে পড়েছিল পুরো গ্যাং, পুজোর আগেই ওদের ছিল বিরাট টার্গেট!

Howrah Police: গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশের সহযোগিতায় গতকাল রাতে ওই ছয়জন কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। ধৃতদের নাম প্রিন্স কুমার, বিশাল কুমার, কিষাণ কুমার, চন্দন কুমার, অঙ্কিত কুমার ও লবকুশ রাই।

Bihar Dacoit Gang: বিহার থেকে বাংলায় ঢুকে পড়েছিল পুরো গ্যাং, পুজোর আগেই ওদের ছিল বিরাট টার্গেট!
সাঁকরাইলে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এই গ্যাং।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2026 | 7:23 PM

কলকাতা: বিহারের গ্যাং ঢুকে পড়েছে বাংলায়। দুর্গাপুজোর আগেই শহরে ছিল বড় প্ল্যান। একের পর এক সোনার দোকান ছিল টার্গেট। ফাঁকা করে দেওয়া হত কলকাতা ও হাওড়ার ছোট-বড় সোনার দোকান। তবে সেই প্ল্যান সফল হওয়ার আগেই তা ভেস্তে দিল পুলিশ। কলকাতা ও হাওড়ায় বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। বিহারের কুখ্যাত ডাকাত গ্যাং ধরা পড়ল পুলিশের জালে।

জানা গিয়েছে, এই রাজ্যে সোনার দোকানে ডাকাতির ছক কষেছিল বিহারের এই কুখ্যাত ডাকাত গ্যাং। সেই জন্যই সাঁকরাইলের একটি ঘর ভাড়া করে থাকছিলো ছয়জন অপরাধী। তাদের পরিকল্পনা ছিল কলকাতা ও হাওড়ায় সোনার দোকানে ডাকাতির।

গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশের সহযোগিতায় গতকাল রাতে ওই ছয়জন কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। ধৃতদের নাম প্রিন্স কুমার, বিশাল কুমার, কিষাণ কুমার, চন্দন কুমার, অঙ্কিত কুমার ও লবকুশ রাই।

জানা গিয়েছে, এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। নালন্দা ও পটনায় এদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এক অভিযুক্ত প্রিন্স কুমারের বিরুদ্ধে নালন্দা ও বিহারে খুনের মামলাও রয়েছে। বিহারের এসটিএফ এদের খুঁজছিল।ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। আজ ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us