Arjun Singh: ব্যারাকপুর থেকে এবার বাসেই সোজা পুরী-বেনারস-বৃন্দাবন! কী জানালেন অর্জুন সিং?

Barrackpore Bus Services: দুই দফা দাবি নিয়ে অর্জুন সিং বলেন, "আমার হাতে যেটা আছে যে এখান থেকে সব তীর্থস্থলে যাওয়ার জন্য বাস চালু করতে পারি। ব্যারাকপুরে জায়গাও রয়েছে। বাস রাখার অনেক জায়গা আছে। ব্যারাকপুর থেকে পুরী, বেনারস সব চালু হবে। উত্তরবঙ্গও হয়ে যাবে। উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গিয়েছে। পুরীর সঙ্গেও হয়ে যাবে।"

Arjun Singh: ব্যারাকপুর থেকে এবার বাসেই সোজা পুরী-বেনারস-বৃন্দাবন! কী জানালেন অর্জুন সিং?
অর্জুন সিংImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 06, 2026 | 5:19 PM

ব্যারাকপুর: ব্যারাকপুর (Barrackpore) থেকে সব তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য চালু হবে বাস পরিষেবা (Bus Service)। খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে বাস ছুটবে পুরী (Puri), বেনারস (Benaras), বৃন্দাবন-মথুরায়। পাশাপাশি ব্যারাকপুর থেকে যাতে সরাসরি বিভিন্ন হাসপাতালে যাওয়া যায়, সেই ব্যবস্থাও করা হবে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

কী বললেন অর্জুন সিং?

রবিবার নাট্যকার চন্দন সেন ও ব্যারাকপুরের বিশিষ্ট ব্যক্তিরা দুই দফা দাবি নিয়ে মন্ত্রীর কাছে যান। তাঁদের দাবি প্রসঙ্গে নাট্যকার চন্দন সেন বলেন, “আমরা প্রবীণ মানুষরা এসেছিলাম। আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানালাম যে পরিবহন দফতর থেকে দু’টি ব্যবস্থা করা হোক। এক নম্বর হল সিনিয়র সিটিজেনদের তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য ৫০ শতাংশ কনশেসন দেওয়া হোক। উনি বললে ন্যায্য দাবি। এটা আমি ক্যাবিনেটে রাখব। আরেকটা হল ব্যারাকপুর যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে সরাসরি পুরী, মথুরা, বৃন্দাবন পর্যন্ত বাস চালু করুক। আর উত্তরবঙ্গে যাওয়ার জন্য বাসু চালু করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিভিন্ন হাসপাতালের সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগ করার জন্য বাস চালু করা হোক। উনি এটা মোটামুটি সম্মত হলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। খুশি আরও হব,যদি প্রতিশ্রুতি পূরণ হয়।”

কোথায় কোথায় চালু হবে বাস?

দুই দফা দাবি নিয়ে অর্জুন সিং বলেন, “আমার হাতে যেটা আছে যে এখান থেকে সব তীর্থস্থলে যাওয়ার জন্য বাস চালু করতে পারি। ব্যারাকপুরে জায়গাও রয়েছে। বাস রাখার অনেক জায়গা আছে। ব্যারাকপুর থেকে পুরী, বেনারস সব চালু হবে। উত্তরবঙ্গও হয়ে যাবে। উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গিয়েছে। পুরীর সঙ্গেও হয়ে যাবে।”

ব্যারাকপুর থেকে বিভিন্ন হাসপাতালে বাস চালুর প্রসঙ্গে অর্জুন বলেন, “আরেকটা প্ল্যান করেছি ব্যারাকপুর থেকে এইমস-এর বাস দেওয়ার জন্য। নৈহাটি থেকে এইমস-এর বাস যাবে। আর ইস্টার্ন বাইপাসে প্রত্যেকটা হাসপাতালের পাশ দিয়ে যে বাসগুলি যায়, তার একটা ব্যবস্থা করা হবে। যাতে রোগী বা তাঁর বাড়ির লোকেদের কোনও সমস্যা না হয়।”

আরও একটা দাবি জানানো হয়েছে। সেটা হল প্রবীণ নাগরিকদের জন্য বাসের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া। এই বিষয়ে অর্জুন সিং জানান, এই বিষয়টা তাঁর হাতে নেই। এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত। তবে, তিনি প্রবীণ মানুষদের আবেদন ক্যাবিনেটে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us