Birbhum: খড়ের গাদায় জামাইয়ের দেহ, মৃত্যু ঘিরে রহস্য

Birbhum: বীরভূমের রামপুরহাট থানার আয়াস গ্রামের ঢুলিপাড়ায় সত্যেন্দ্র শ্বশুর বাড়ি। বৃহস্পতিবার বেলা এগারো নাগাদ তার স্ত্রী প্রভাবতী দেবীকে সঙ্গে নিয়ে আয়াস গ্রামের শ্বশুর বাড়িতে যান। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল চারটে নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।

Birbhum: খড়ের গাদায় জামাইয়ের দেহ, মৃত্যু ঘিরে রহস্য
দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 23, 2024 | 4:27 PM

বীরভূম: খড়ের গাদা থেকে জামাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বীরভূমে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার আয়াস গ্রামে। শুক্রবার সকালে আয়াস গ্রামের খাসপাড়ার একটি খড়ের গাদায় খড় অর্ধঢাকা দেওয়া অবস্থায় মৃতদেহটি দেখতে পান এলাকার বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সত্যেন্দ্র সিং। তাঁর বাড়ি বিহারের আরা জেলার সুরান্দা গ্রামে।

বীরভূমের রামপুরহাট থানার আয়াস গ্রামের ঢুলিপাড়ায় সত্যেন্দ্র শ্বশুর বাড়ি। বৃহস্পতিবার বেলা এগারো নাগাদ তার স্ত্রী প্রভাবতী দেবীকে সঙ্গে নিয়ে আয়াস গ্রামের শ্বশুর বাড়িতে যান। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল চারটে নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। আজ বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে খড়ের গাদা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাক ও মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us