
শিলিগুড়ি: পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ-ফেল তুলে প্রথা ফিরিয়েছে কেন্দ্রীয় সরকার (central goverment)। তবে, বাংলায় তা চালু করেনি পূর্বতন সরকার। কিন্তু রাজ্যে পালাবদল হতেই শিক্ষাক্ষেত্রেও আসতে চলেছে বড় বদল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ফেল চালু হতে পারে পাশ-ফেল ব্যবস্থা। অন্তত, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ (Sankar Ghosh) সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন।
কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে কী ঘোষণা করেছিল?
২০২৪ সালের ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতেই হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র।
তবে, কেউ যদি উত্তীর্ণ না হয়, তাহলে সেই পড়ুয়া দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে। তবে তারপরও পাশ না করলে সেই ক্লাসে তাকে আবার পড়াশোনা করতে পারবে।
তবে, এই নীতি বাংলায় এতদিন চালু ছিল না।
শঙ্কর ঘোষ কী বলেছেন?
মূলত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে শিক্ষা ব্যবস্থার পুর্নগঠন নিয়ে আলোচনায় বসতে চলছেন শঙ্কর ও স্বপন দাশগুপ্ত। এ প্রসঙ্গে শঙ্কর বলেন, “দলের যাঁরা বিধায়ক হিসাবে জিতেছেন তাঁদের মধ্যে একটা বড় অংশ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে কথা বলছি। এছাড়া রাজ্যের যাঁরা বিশিষ্ট শিক্ষাবিদ তাঁদের সঙ্গেও আমরা কথা বলছি। মানুষ যেটা চাইছে সেটা আমরা সবাই কম বেশি জানি। আমরা বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেব।”