Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সিকিম, কম্পন অনুভূত হল কলকাতায়ও

Earthquake struck the North Bengal-Sikkim region: শিলিগুড়িতে ভারী বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। মালদহ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহারের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। জলপাইগুড়িতে ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন অনেকে। উলুধ্বনি দিয়ে মানুষকে সজাগ করেন মহিলারা।

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সিকিম, কম্পন অনুভূত হল কলকাতায়ও
আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন অনেকেImage Credit source: TV9 Bangla

Jun 07, 2026 | 11:53 PM

শিলিগুড়ি ও কলকাতা: কোথাও বৃষ্টি। কোথাও মেঘলা আকাশ। রাতের খাবার শেষে ঘুমাতে যাওয়ার তোড়জোড় করছেন সবাই। তারই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, সিকিম, ভুটান, নেপাল। কম্পন অনুভূত হল কলকাতায়ও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৩। রবিবার রাত ১১টা ৬ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ভুটান বলে জানা যাচ্ছে। ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

শিলিগুড়িতে ভারী বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। মালদহ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহারের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। জলপাইগুড়িতে ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন অনেকে। উলুধ্বনি দিয়ে মানুষকে সজাগ করেন মহিলারা। জলপাইগুড়ি শহরের এক যুবক বলেন, “খাটটা হাল্কা নড়তে শুরু করে। পাখাও দুলতে থাকে। সঙ্গে সঙ্গে আমরা সবাই বাইরে বেরিয়ে আসি।” ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

কলকাতাতেও এদিন রাতে ভূমিকম্প অনুভূত হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই কম্পন অনুভূত হওয়ার কথা জানান। তবে উত্তরবঙ্গের কাছাকাছি ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় সেখানে কম্পন বেশি অনুভূত হয়েছে। অনেকে বলছেন, উত্তরবঙ্গে এই দুর্যোগের মধ্যে এই ভূমিকম্পে তাঁরা প্রাথমিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাই, সবাই রাস্তায় বেরিয়ে আসেন। খোলা আকাশের নিচে আশ্রয় নেন। আরও রাতে ভূমিকম্পটি হলে বিপদ হতে পারত বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ভূমিকম্পে দুলে ওঠেছিল কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনা।     

Follow Us